ধ্বংস কেন ছাত্র সমাজ?

২৫ মার্চ ১৯৭১ স্বাভাবিক একটি রাত চলছে। হঠাৎ ঘুমন্ত ছাত্রদের উপর ঝাঁপিয়ে পরলো পাক-হানাদার বাহিনী কেরে নিল একে একে তাজা প্রাণ। কিভাবে তারা ভীরু কাপুরুষদের মত ঘুমন্ত ছাত্রদের আঘাত করলো। শূন্য করে দিল বাংলাদেশের তথ্য জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ অংশ। তাদের টার্গেট বাংলাদেশে প্রতিবাদ করার আর জ্ঞান দেওয়ার মতো ছাত্র যাতে না থাকে। চললো সেভাবে ৯ মাস রক্তখয়ী এক যুদ্ধ। অবশেষে চূড়ান্ত বিজয়।
ঠিক তেমনি ভাবে বাংলাদেশের কিছু অসাধু নাগরিক ছাত্রদের ধ্বংস করার জন্য স্বাধীন ভাবে প্রশ্ন ফাঁস করে যাচ্ছে।
তাদের‌ও একেই টার্গেট যে তারা ছাত্রদের পাক-হানাদার বাহিনীর মতো বাংলার ছাত্র  সমাজকে ধ্বংস করা। যাতে করে তারা বেশী করে দুর্নীতি করতে আর অবৈধ টাকার পাহাড় তৈরি করতে পারে। তাদের প্রতিবাদ করার মত যাতে কোন মানুষ না থাকে। আর মূর্খরা তাদের গোলাম হয়ে বেঁচে থাক। কিন্তু আর এভাবে কত দিন বাংলাদেশ?
জাগো ছাত্র সমাজ নিজের জন্য নয় জাগো বাংলাদেশ জন্য।

মন্তব্যসমূহ